বোয়ালমারীতে কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে করছেন চেয়ারম্যান!
ফরিদপুরের বোয়ালমারীতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের রাস্তার কাজ শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. পরেশ মোল্যার বাড়ি হতে কাশেম মোল্যার বাড়ি অভিমুখে রাস্তা পুন:সংস্কারের কাজ চলমান রয়েছে। কাবিটা প্রকল্পের আওতায় রাস্তাটি পুন:সংস্কারের কার্যাদেশ পান ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব। প্রকল্পের এ রাস্তাটির সংস্কারের কাজ শ্রমিক দিয়ে করার কথা থাকলেও চেয়ারম্যান রাস্তার পাশের রেলের জায়গার মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তার সংস্কার করছেন।জানা যায়, কাবিটা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে করার কথা। এতে অসহায়-গরীব শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সরেজমিনে গেলে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ভেকু দিয়ে রাস্তার পাশের মাটি কেটে রাস্তার সংস্কার করছেন। এতে স্থানীয় অসহায় শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন।এ ব্যাপারে ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের বক্তব্য জানতে তার মুঠোফোনে রবিবার বেলা ১টা ৩৩ এবং ১টা ৫৭ মিনিটে তিনবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদি হাসান মৃধা এই প্রতিনিধিকে বলেন, 'বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই শুনলাম। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।'
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied