ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টিউমারের ব্যাথা সহ্য করতে না পেরে আত্মাহত্যা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:৫৫
গাজীপুর মহানগরীর কাশিমপুরে গলায় টিউমারের ব্যাথা সহ্য করতে না পেরে বাথরুমের ভিতরে আত্মহত্যা করেছেন পুলিন চন্দ্র মন্ডল (৪০) নামে এক ভারসাম্যহীন রোগী। রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা সময় কাশিমপুরে পশ্চিম এনায়েতপুরে এ ঘটনা ঘটে। 
 
নিহত পুলিন চন্দ্র মন্ডল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার রসুলপুর গ্রামের মৃত অক্ষয় চন্দ্র মন্ডলের ছেলে। সে স্রী নিয়ে গাজীপুরের কাশিমপুরে পশ্চিম এনায়েতপুর জুলহাসের বাসায় ভাড়া থাকতো। নিজে কোন কাজ কর্ম না করলেও স্ত্রী শেফালী মন্ডল স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। 
 
নিহতের স্ত্রী শেফালী মন্ডল বলেন,আজ সকালে সাড়ে ৫ টা সময় রান্না করে অফিসে চলে যাই। বেলা সাড়ে ১১ টা সময় বাসায় খেতে এসে দেখি সে বাসার বাথরুমের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুক্ততে ছিলো। তার গলায় একটা টিউমার ছিলো মাঝে মধ্যেই প্রচন্ড ব্যাথা করতো।  গতকাল  রাত থেকেই গলার টিউমার প্রচন্ড ব্যাথা করতেছিল। টাকার জন্য চিকিৎসা করাতে পারছিলাম না। এর আগেও সে একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছিল। 
 
গাজীপুর মেট্রোপলিটন  কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার