নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ওষুধ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা
রিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ফার্মেসীর মালিককে মোট ২৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
অনুমোদনহীন ওষুধ, অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যাম্পল ওষুধ ফার্মেসীতে রাখার অপরাধে ওষুধ প্রশাসনের সহযোগিতায় ৩টি ফার্মেসীর মালিককে আর্থিক জরিমানা করা হয়।
রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ড্রাগ সুপার মোঃ শরিফুল ইসলাম মোল্লা।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক বলেন, উপজেলার ফুলসুতি বাজারের মেসার্স ফাতেমা ফার্মেসীর মালিককে দশ হাজার টাকা, আজাদ মেডিকেল হলের মালিককে আট হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউসের মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’