নিখোঁজের দীর্ঘ ২ বছর অতিবাহিত হলেও সাঘাটার স্কুল ছাত্রী কুকুলীর সন্ধান মেলেনি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাউলিযা (মথরপাড়া) গ্রামে রেজাউল করিমের মেয়ে ও মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেীর ছাত্রী কুকুলি আক্তার (১৫) নিখোঁজ হওয়া দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও তার কোনো সন্ধান এখনো পায়নি পুলিশ। মেয়ে বেঁচে আছে, না তাকে কেউ সু-কৌসলে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে, না তাকে বিদেশে পাচার করা হয়েছে এসব প্রশ্নের কোনোটিরই উত্তর খুঁজে না পেয়ে অন্ধকারেই রয়েছে নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবার।
নিখোঁজ স্কুল ছাত্রী কুকুলির পরিবার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৫ সালের ২৫ নভেম্বর সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় নিজ প্রয়োজনীয় কসমেটিক্স কেনার জন্য বাড়ির পাশ্ববর্তী বটতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়িতে ফিরে আসেনি স্কুল ছাত্রী কুকুলি। নিখোঁজ হওয়ার পরদিন ২৬ নভেম্বর তার মা রাশিদা বেগম সাঘাটা থানায় সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং ১০০১ । থানার াফিসার ইনচার্জ বেলাল হোসেন ওই স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য থানার এএসআই রাশেদুল ইসলাম রাশেদকে দেন। সে সময় কুকুলি বেঁচে আছে, ভালো আছে ,পুলিশ তাকে এমন আশ্বাস নিখোঁজ মেয়ের পরিবাকে। কিন্তু পুলিশের সেই আশ্বাসে কোনো কাজ না হওয়ায় অবশেষে কুকুলির পিতা-মাতা তাদের মেয়ে উদ্ধারের জন্য গত ২৪ শে ফেব্রুয়ারী গাইবান্ধা পুলিশ সুপারের কাছে গেলে ফুলছড়ির এরেন্ডাবাড়ী চর থেকে পুলিশের উদ্ধার করা যুবতীর লাশের ছবি দেখানো হলে প্রথমে লাশটি তাদের মেয়ের বলে ধারণা করলেও ডিনএনএ পরিক্ষায় কুকুৃলির লাশ প্রমান হয়নি। পবর্তীতে নিখোঁজ ওই স্কুল ছাত্রীর সন্ধানের বিষয়টি এ এস আই রাশেদের পরিবর্তে থানার এসআই কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়। এতেও নিখোঁজ স্কুল ছাত্রী কুকুলির সন্ধানের কোনো অগ্রগতি হয়নি। নিখোঁজ স্কুল ছাত্রী কুকুলির বাবা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গোপন তথ্যের অনুসন্ধান সহ অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। অথচ তার মেয়ের সন্ধান না পাওয়ার বিষয়টি হতাশা জনক এবং দুঃখজনক মনে করেন নিখোঁজ কুকুলির পরিবার।
এব্যাপারে এসআই কামরুজ্জামানের সাথে কথা হলে তিনি নিখোঁজ মেয়ের পরিবারের পক্ষ থেতে সহযোগিতা না করায় মেয়েটি সন্ধানের অগ্রগতি হচ্ছে না বলে জানান ।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied