বেনজেমার হ্যাটট্রিকের পর রিয়ালের গোল উৎসব
মাত্র ৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক। রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে করিম বেনজেমার এই হ্যাটট্রিকের পর রীতিমত গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটের খেলা শেষে রিয়াল ভায়াদোয়িদকে ৬-০ গোলর বিশাল ব্যবধানে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা।
এত বড় জয়েও কোনো লাভ অবশ্য হচ্ছে না রিয়ালের। এতে শুধু জয়ের সংখ্যাই বাড়ছে। কিন্তু বার্সেলোনার সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধানে কোনো হেরফের হচ্ছে না। ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭১। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৯। ২৮ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে রিয়াল ভায়োদোয়িদ।
দ্বিতীয়ার্ধে শুরুতে রিয়াল ভায়াদোয়িদ চেষ্টা করেছিলো ম্যাচে ফেরার। কিন্তু ৭৩ মিনিটে মার্কো আসেনসিও এবং ইনজুরি সময়ে (৯০+১) লুকাস ভাসকুয়েজ গোল করে রিয়ালকে ৬-০ ব্যবধানে বিশাল জয় এনে দেন।
২৯তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ভেসে আসা বলে ডাইভ দিয়ে প্রথম গোল করেন বেনজেমা। এরপর ভিনিসিয়ুসের আরও একটি পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে সেটা ভায়াদোয়িদের জালে জড়িয়ে দেন ফরাসী এই স্ট্রাইকার।
৩৬তম মিনিটে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ৩৫ বছর বয়সী এই তারকা। রদ্রিগোর ক্রস থেকে বল পেয়ে ৬ গজের বক্সের সামনে থেকে দারুণ এক শটে গোলটি করেন তিনি।
এমএসএম / এমএসএম
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক