উলিপুরে কৃষি উপকরণ বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র জন্যকৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। সোমবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ১শ ৪৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ১শ ৪৫ জন কৃষককে দেড় শতক জমিতে প্রদর্শনীর জন্য ৩০ ধরনের সবজি, ফলের বীজ, চারা, জৈব-রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁজরি প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ও কৃষিবিদ মুকিদ বিন লিয়াকত হোসেনের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন অফিসার, সাঈদ হোসেন আনছারি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, তপন কুমার সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, গোলজার হোসেন, অলক অধিকার, রবিউল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied