নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শাহজামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ, রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকিমুদ্দিন ধলু, চন্দননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল প্রমুখ।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied