ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পণ্যগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগে ৪ যুবক গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৩:৪৩

ঠাকুরগাঁওয়ে পণ্যগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করা হয়। রোববার রাতে পৌর শহরের হাজীপাড়ায় একটি মেস থেকে ২৯টি ল্যাপটপসহ ওই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: ওমর ফারুক (২২), রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো: জব্বারের ছেলে মো: আরিফুল ইসলাম (২১), একই থানার সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) ও নওগা জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের মো: তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২)। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ওই মেসে একদল যুবক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশী-বিদেশী নারীদের পণ্যগ্রাফীর মাধ্যমে নানাভাবে সাধারণ মানুষজনের সাথে প্রতারণা করে আসছিল। মূলত তারা ডেটিং সাইট থেকে বিদেশী ফ্যাশন ডিজাইনার বা মডেলদের নগ্ন ছবি সংগ্রহ করে সেগুলো নিয়ে দেশী-বিদেশী মানুষজনের সাথে আদান-প্রদাদের মাধ্যমে ডলার সংগ্রহ করে। ডলারগুলো নির্দিষ্ট একজনের বিদেশী (ফরেন এক্সচেঞ্জ একাউন্ট) এর মাধ্যমে দেশে এনে টাকা হিসেবে তুলে থাকেন তারা। মূলত তারা পন্যগ্রাফী ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অপরাধের সাথে জড়িত। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে সদর থানার এসআই জাবেদ, কামালসহ পুলিশের একটি টিম ওই মেসে অভিযান পরিচালনা করেন। এ সময় মেসটিতে ৪টি ঘর দেখতে পান তারা। ২টি ঘরে রাত্রিযাপন করলেও অপর ২টি ঘরে প্রায় ২৯টি ল্যাপটপ দিয়ে এ সকল কু-কর্ম পরিচালনা করে আসতো যুবকেরা। এ ঘটনায় তদন্ত চলছে, ল্যাপটপগুলো পরীক্ষা-নিরিক্ষা ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধিন বলে জানায় তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত