ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ায় শ্রীলঙ্কায় খেলবেন স্টার্লিং


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৪:২৯

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেটা আগেই বাতিল হয়ে গেছে। তাই এই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে দলে ডাকা হয়েছে পল স্টার্লিংকে। 

আগামী ২৪-২৮ এপ্রিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গল টেস্ট। এই ম্যাচের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। এবার সেখানে যুক্ত হলো স্টার্লিংয়ের নাম। দলে স্টার্লিংকে যুক্ত করার ব্যাপারে বিবৃতি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

তিনি বলেন, 'শ্রীলঙ্কায় শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলার জন্য যাওয়ার কথা ছিল পলের (স্টার্লিং)। কিন্তু সেখানে আমরা এখন টেস্ট খেলব। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ায় সে লাল বলের ক্রিকেটে মনোযোগ দেবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সে স্কোয়াডে যোগ দেবে।'

শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড- 

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রেইস, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককলাম, পল স্টার্লিং*, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং বেন হোয়াইট।

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ