ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাভারের থানা পুলিশ অটোরিকশা চোরচক্রের ৭জনকে গ্রেফতার করেছে


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩-৪-২০২৩ রাত ৮:২৫

ঢাকার সাভারে পুলিশের অভিযানে অটো রিকশা চোর চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাপাইন তালতলা এলাকার শহিদ গংয়ের একটি টিনশেড মার্কেটে খলিলের দোকানে চোরাই ব্যাটারী চালিত অটোরিকশার পার্টস বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা( পিপিএম) এর তত্বাবধানে এস আই মো. রাসেল মিয়া ও তার সংগীয় ফোর্সের অভিযানে চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করতে সমর্থ্য হয়।  এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অটোরিকশার চোরাই যন্ত্রাংশও উদ্ধার করে এই অভিযান টিম।  জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ ৩৪ হাজার দুইশ টাকা।

গ্রেফতারকৃত চক্রের ৫ সদস্য হলেন, মো. খলিল (২৮), মো. মালেক শেখ (৩৫), মো. তাসিম মীর (৬০), মো. তারেক মীর (২৬), মো. ইয়াসিন ইসলাম (৩৭), মো. শামীম (২৭) এবং মো. কামরুল ইসলাম (৪২)।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অটো ছিনতাই চক্রের সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে যেন কেও এভাবে অটো চুরি করে ভেঙে বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে আমাদের  এ অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার