ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

টাইগার একাদশে ৬ বোলার, অভিষেক ৬ আইরিশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১০:৪০

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ দলপতি অ্যান্ড্রু বালবার্নি। সফরকারীদের একাদশ সাজিয়েছে ৬ অভিষিক্ত ক্রিকেটার নিয়ে। এদিকে শঙ্কা কাটিয়ে টাইগারদের দলে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। তবে দলে জায়গা হয়নি মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের।

আজ (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। তিন পেসারের সঙ্গে স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। খালেদ আহমেদ, এবাদত হোসেনের পাশাপাশি একাদশে রয়েছেন শরিফুল ইসলামও। সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে খেলেছিলেন রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন। ২০১৮ সালেও তিন জন পেসার খেলেছিলেন, তবে তৃতীয় পেসার ছিলেন অলরাউন্ডার আরিফুল হক। 

স্পিন আক্রমণেও রয়েছেন তিনজন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ : মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ