ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অনুপ্রবেশকারী ছাত্রলীগের হামলায় মৃত্যুশয্যায় যুবলীগ নেতা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ২:৫১
মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবলীগ নেতা মৃত্যুশয্যায়। আহত যুবলীগ নেতার নাম আশরাফুল ইসলাম রাজু (৩০)। সে মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য। সোমবার ( ৩ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ডোমখালি-বিষুমিয়ারহাট সড়কের নাহেরপুর অংশে এই হামলার ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম রাজু ৩নং ওয়ার্ড মোবারকঘোনা এলাকার আবুল খায়েরের ছেলে।
 
ঘটনার বিবরণে জানা যায়, ৪ নং ধুম ইউনিয়নের নবগঠিত ছাত্রলীগের কমিটিতে অনুপ্রবেশকারীদের সাথে বেশকিছু দিন যাবত রেষারেষি চলছিল। সোমবার রাতে আশরাফুল ইসলাম রাজু তার কর্মস্থল বারৈয়ারহাট থেকে বাড়ি যাওয়ার পথে রাত ১০টায় ডোমখালী-বিষুমিয়ারহাট সড়কের নাহেরপুর এলাকায় পৌঁছালে মুখোশধারী ৭ থেকে ৮ জন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান হামলাকারীদের নিবৃত করতে গেলে তার উপরও হামলা করা হয়। হামলাকারীরা আশরাফুল ইসলাম রাজুর মৃত্যু হয়েছে ধারনা করে চলে যায়। ঘটনাস্থল থেকে স্থানিয়রা আশরাফুল ইসলাম রাজুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবরর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক আশরাফুল ইসলাম রাজু চমেকের আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
 
অভিযোগ উঠেছে ৪নং ধুম ইউনিয়নের নবগঠিত ছাত্রলীগের সভাপতি আরশে আজিম ও তার অনুসারীরাই আশরাফুল ইসলাম রাজুর উপর হামলা করেছে। এব্যাপারে জানতে চাইলে আরশে আজীম জানান, আশরাফুল ইসলাম রাজু আমাদের সিন্ডিকেটের বাইরে গিয়ে রাজনীতি করে। তাই তার সাথে আমাদের আন্তকোন্দল বা গ্রুপিং দ্বন্দ চলছে। তবে হামলার সময় আমি ছিলাম না। স্থানীয় ধুম ইউনিয়নের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. জাহাঙ্গীর জানান, ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে ছাত্রলীগে অনুপ্রবেশকরে যুবলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর হামলা করছে। যুবলীগকর্মী আশরাফুল ইসলাম রাজুর উপর হামলার তীব্র নিন্দা জানাই ও হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দাবি করছি।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু