ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডিবির হাতে ভন্ড তান্ত্রিক ২ মহিলা প্রতারক গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৩:৩৯

মঙ্গলবার (৪ ই এপ্রিল) ডিবি ঢাকা উত্তর এর অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ ( বিপ্লব)  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায় জনৈক প্রভাত চন্দ্র বিশ্বাস, একজন সাধারণ ব্যক্তি, বহুদিন যাবত তাহার পরিবারে   কলহ চলে আসতেছিল, তিনি গত ১০/১০/২০২২ ইং তারিখ মহাখালী বাজার মোড়ে ওয়ালে একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে লেখা ছিলো "এখানে সকল সমস্যার সমাধান করা হয়",নিচে একটি নাম্বার দেয়া ছিলো। জনৈক প্রভাত উক্ত নাম্বারে ফোন দিয়ে তাহার সকল সমস্যা বললে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি তাহাকে আশ্বস্ত করে যে উক্ত ব্যক্তি একজন তান্ত্রিক, তিনি সাভারের অমরপুরে থাকে এবং তিনি বহুদিন যাবত এমন সমস্যার সমাধান করে এসেছেন। কিন্তু উক্ত সমস্যা সমাধান করতে হলে তাহাকে (প্রভাত) টাকা খরচ করতে হবে। বাদী উক্ত তান্ত্রিককে অন্ধবিশ্বাস করে বিভিন্ন তারিখে সর্বমোট ৩,৯৭,২৫০/- টাকা প্রদান করে। কিন্তু দীর্ঘকাল অতিবাহিত হইলেও উক্ত তান্ত্রিক বাদীর কোন সমস্যা সমাধান না করে বাদীকে হুমকি ধামকি প্রদান করে এবং মহিষ কেনার কথা বলে আরও ৩,৩৫,০০০/- টাকা দাবী করে।  পরবর্তীতে বাদী এই প্রতারনা বুঝতে পেরে সাভার থানার মামলা নং-২৭, তাং-১১/০১/২৩,ধারা-৪২০/৪০৬ পেনাল কোড মামলাটি রুজু করিলে প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান- পিপিএম(বার) মহোদয় মামলাটির তদন্তভার ডিবি উত্তর ঢাকাকে প্রদান করলে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনসহ একটি চৌকষ টিম সাভার মডেল থানার অমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে  গত ০৩/০৪/২০২৩ ইং তারিখ রাতে ভন্ড তান্ত্রিক-আসামী ১। মোসাঃ আসমানী বেগম৥  শীতা রানী (৭০), পিতা-মৃত আব্দুল ছামাদ, স্বামী-মোঃ তোরাব আলী, সাং- পোড়াবাড়ী, ছোট অমরপুর, বেদে পল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এবং তাহার সহযোগী আসামী ২। মোসাঃ শিউলি বেগম (৪০), স্বামী-মৃত কাত্তর মিয়া, পিতা-মোঃ তোরাব আলী, সাং-পোড়াবাড়ী, ছোট অমরপুর, বেদে পল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয়কে  জিজ্ঞাসাবাদে তাহারা মামলার ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং উক্ত ঘটনায় আরো কারা জড়িত আছে সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার