ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া র‍্যাব ১২ এর অভিযানে ইউপি সদস্য কাজল হোসেন হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ২


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৪:৩৯
১৫ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামে ইউপি সদস্য কাজল হোসেন (৪৫) নামের ইউপি সদস্য প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে। ঘটনা স্থানের স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ ২০২৩ তারিখ ভোর ০৫ টায় তাঁর মৃত্যু হয়। আসামির দেওয়া তথ্য মতে, এক মাস আগে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে কাজলের ভাতিজার সঙ্গে প্রতিবেশী মাবুদ হোসেনের ছেলে ও তার চাচাতো ভাই এর সাথে কথা কাটাকাটির হয়। এ ঘটনার কারনে গত ১৫ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক বিকাল ০৪ টার দিকে মাবুদ হোসেনের ছেলে ও তার চাচাতো ভাই কলেজ থেকে ফেরার পথে নিহত কাজলসহ আরোও লোকজন নিয়ে তাদেরকে মারার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করে ও হাতাহাতি, মারামারি সৃষ্টি হয়। এ ঘটনার কারণে ঐদিন সন্ধ্যা ০৬:২০ মিনিটের দিকে বিষয়টি নিয়ে নিহত কাজল ও তার ভাতিজাকে সাথে নিয়ে আসামি মারুদ এর বাড়ির সামনে বিভিন্ন ধরনে গালিগালাজ ও মারধরের হুমকি দিতে আসে বলে আসামী জানায়। যার ফলে কাজল ও মারুদের সাথে কথা কাটাকাটির শুরু হয় এবং একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পিঠে ও ঘাড়ে গুরুতর জখম করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় কাজল ব্যাপারটি মিমাংশা করতে গিয়েছিল। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের (কাজল হোসেন) এর ভাতিজা শামীম হোসেন বাদী হয়ে ১৫ মার্চ ২০২৩ ইং তারিখ দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার- ৩২, তারিখ-১৫/০৩/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬(২)/১১৪/৩০২ পেনাল কোড। পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে সন্ধ্যা বেলায় সংঘটিত হত্যাকান্ডটি বিভিন্ন জাতীয় সংবাদ। মাধ্যমে দেশব্যাপী প্রকাশিত হয়। মামলার ফলশ্রুতিতে, র‍্যাব আসামীদের গ্রেফতারের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
 
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‍্যাব-১২এর আভিযানিক দল ঢাকা শহরে পলাতক আসামিদের গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামিদ্বয় ঢাকা শহরে আত্মগোপন করে আছে বলে জানা যায়। অবশেষে গত ০৩ এপ্রিল ২০২৩ তারিখ রাতে ০৭:৩০ ঘটিকায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার ঢাকা শহরের সায়েদাবাদ ও কল্যাণপুর এলাকা হতে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী আব্দুল মাবুদ (৩৫) এবং ২নং এজাহার নামীয় আসামী মতলেব (৪২), উভয় পিতা-মৃত লোকমান হোসেন সরদার, নুকা সরদার, উভয় সাং-দৌলতখালি সরদারপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল হোসেন হত্যাকান্ডে তাদের সক্রিয় অংশগ্রহনের কথা অকপটে স্বীকার করেছে। স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত আসামীদেরকে সরাসরি হত্যাকান্ডে অংশগ্রহন করতে দেখেছে বলে তারা জানান । গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করত: পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার