সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে হাতীবান্ধায় বিএনপির সংবাদ সম্মেলন
লাললমনিরহাটের হাতীবান্ধায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফকিরপাড়া তহশিলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের বিরুদ্ধে রয়েছে এ অভিযোগ।
ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, এ কমিটি বাতিলের দাবীতে সোমবার শিক্ষক আনারুল ইসলামের বাড়িতেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আনারুল ইসলাম ছবি ভাইরাল হওয়ায় বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আনারুল ইসলাম ওই সম্মেলনে অংশ নেয়ার কথা অস্বীকার করলেও তার বাড়িতে বিএনপির সংবাদ সম্মেলনের কথা স্বীকার করেন।
ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ন কবির খন্দকার মতি বলেন, ফকিরপাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি নিয়ম মেনে করা হয়েছে। সরকারী চাকুরীজীবী, রোগাক্রান্ত ও দীর্ঘদিন দলীয় কর্মসূচির বাইরে থাকা লোকজন দিয়ে সংবাদ সম্মেলন কমিটি গঠনে প্রভাব পড়বেনা। ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে বড়খাতায় সাবেক বিএনপি নেতার বাড়িতে সংবাদ সম্মেলন, এটা ষড়যন্ত্রের অংশ। হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম বলেন, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি দলীয় নিয়ম মেনে করা হয়েছে। কিন্তু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে বিতর্কিত করতে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেনা। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
Link Copied