ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বদলে গেল টুইটারের লোগো


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৪-২০২৩ বিকাল ৫:৫৪

১৭ বছর পর বদলে গেল টুইটারের লোগো। নীল রঙের পাখির সেই লোগো বদলে দিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। পাখির পরিবর্তে ডগি'র ছবি এনেছেন তিনি।

টুইটারের নতুন লোগোতে যে ডগির মিম ব্যবহার করা হয়েছে তা আসলে ডগিকয়েন নামে এক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের লোগো। যা ২০১৩ সালে ওই প্রতিষ্ঠান ‘ঠাট্টা’ হিসেবে তৈরি করেছিল।

টুইটারের এই নতুন লোগোর ছবি নিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। যেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’

এর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন মাস্ক। এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই ছবিও তুলে ধরেছেন টুইটার কর্তা।

গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন