ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বরগুনা-১ আসন আ’লীগের তৃণমূল চায় শিহাবকে


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৪-৪-২০২৩ রাত ৯:৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে; ততই আলোচনা চলছে নৌকার টিকিট নিয়ে। এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ ও লবিং করছেন তারা। তবে তৃণমূলের নেতাকর্মীরা চান তরুণ নেতা এস এম মশিউর রহমান শিহাবকে।
 
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) এলাকায় জনমত জরিপ ও তৃণমূলের আলোচনায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও জেলা কমিটির সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাব।
 
স্থানীয়রা জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে দেড় যুগেরও বেশি সময় ধরে এলাকার মানুষকে সাহায্য করে আসছেন তিনি। বরগুনাকে দ্বিতীয় গোপালগঞ্জ নামকরণের পেছনে সবচেয়ে বেশি অবদান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমানের। তার আপন ভাগ্নের ছেলে এস এম মশিউর রহমান শিহাব।
 
আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিহাব। দলে তার (শিহাবের) সাথে মনোনয়ন প্রতিযোগিতায় যারা আছেন, তারা রাজনৈতিক মাঠে তাদের কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না। বরগুনা-১ আসনের বিভিন্ন ইউনিয়নে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বরগুনা-১ আসনে এস এম মশিউর রহমান শিহাবের নেতৃত্বের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিবিড়। আওয়ামী লীগ সাংগঠনিক বলয়ে এবং ভোট ব্যাংকে মশিউর রহমান শিহাব অপ্রতিদ্বন্দ্বী। সংগঠনে বেশিরভাগ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় যেমন তার প্রতিদ্বন্দ্বী নেই; তেমনি জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতার প্রশ্নে তিনি অপ্রতিদ্বন্দ্বী। বরগুনা-১ আসনের জনগণের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিবিদ এস এম মশিউর রহমান শিহাব বরগুনা-আমতলী-তালতলী এলাকার মাটি ও মানুষের জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন তিনি। সার্বক্ষণিক মিশে আছেন গণমানুষের সাথে, শেখ হাসিনার পক্ষে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে করে যাচ্ছেন জনসংযোগ। সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী আওয়ামী লীগ জনপ্রিয়, গ্রহণযোগ্য প্রার্থীর সন্ধানে জরিপ চালাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনমতের উপরও সমীক্ষা চলছে। ভোট চিত্রে যে সমীকরণ চলছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ও মশিউর রহমান শিহাব এগিয়ে থাকবে।
 
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, মশিউর রহমান শিহাবের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। তার আর কোনো অলটারনেটিভ নেই। এটি নিশ্চিত যে, আওয়ামী লীগের মনোনয়নে এস এম মশিউর রহমান শিহাব-ই একমাত্র তৃণমূল সমথির্ত প্রার্থী। জনপ্রত্যাশিত প্রার্থীও তিনি।
 
মশিউর রহমান শিহাব বলেন, আমি দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বরগুনা-১ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চাইবো; দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনোনয়ন দিবে। আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়তা করতে পারব বলে বিশ্বাস করি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত