হাটহাজারীতে যানজট নিরসনে অভিযানে জরিমানা ও পৌরকর্মী নিযোগ
০৪ এপ্রিল বিকাল ০৩ টা হতে ৫.৩০ টা পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৩টা থেকে সারে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃশাহিদুল আলম।
অভিযানে যানজট সৃষ্টির কারণে অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৩ সিএনজি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে তাৎক্ষনিক ১৩টি মামলায় মোট ২৯হাজার টাকা ৫শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া যানজট নিরসন পৌরসভার ০৩ টি পয়েন্টে ০৪ জন তদারক নিয়োগ করা হয়। বাসস্ট্যান্ড গোলচত্বরের রাঙ্গামাটি মহাসড়ক অংশে ১ জন, খাগড়াছড়ি মহাসড়ক অংশে ১ জন, ত্রিবেণী মোড় এলাকায় ০১ জন, জাগৃতি তথা কলেজ গেইট মোড়ে ১ জন তদারক নিয়োগ করা হয়। তারা এই পয়েন্টগুলোতে হাটহাজারীর ট্রাফিক বিভাগকে সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে এ সকল স্থানে যেকোন ধরনের পরিবহন যেন যানজট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে। অভিযানের অংশ হিসেবে কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উঠিয়ে দেয়া হয়।
ইউএনও শাহিদুল আলম জানান, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এ সময় অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি ফোর্স।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত