ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ২:১৭
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
 বুধবার (৫ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের মোঃ সোলাইমান আলী, গোলড়া চরখন্ড গ্রামের মোঃ আলমগীর হোসেন, সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামের আল ইসলাম ও মাসুদ রানা।
 
ডিবির ইনচার্জ আবুল কালাম বলেন, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত  মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার