আত্রাইয়ে সরকারী হাটের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাটের সরকারী জায়গা দখল করে টিনশেড দোকার ঘর নির্মাণ করছে স্থানীয় ব্যবসায়ীরা। একের পর এক সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করলেও প্রশাসন কর্মকর্তাদের এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করছে না বলে অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যবসায়ী স্থানীয় ব্যক্তি এবং প্রশাসনের কতিপয় লোকজনকে ম্যানেজ করে উপজেলার বান্দাইখাড়া হাটের মিষ্টি পট্টিতে সরকারী জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করছে। এই দোকান ঘর নির্মাণে যেমন সরকারী হাটের জায়গা কমে যাচ্ছে, অন্যদিকে সরকার অনেক টাকা রাজস্ব হারাচ্ছে।
জানাযায়, সরকারী জায়গা দখল করে প্রায় এক মাস ধরে কয়েকটি দোকান ঘর নির্মাণ করছে । এ দোকান ঘর নির্মাণ ব্যাপারে দোকান মালিক ভাগবত দোকান ঘর নির্মাণের কথা শিকার করে বলেন, আমার দোকান অনেক পুরাতন এখানে আগে আমার বাবা দোকান করতো এখন আমি করি, আমার মালামাল নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আমার দোকানে আগে ঘরের চাল ছিল এখন শুধু টিনের বেড়া আর ঝাঁপটা লাগিয়োছ। এ বিষয়ে মুদিখানা দোকান মালিক সখিন বলেন, আমার দোকান আগেথেকেই ছিল, এখন যেখানে সেখানে দোকান চুরির ঘটনা ঘটছে, তাই আমি দোকানের বাঁশের বেড়া খুলে টিনের বেড়া দিয়েছি। দোকানদার প্রান গোপাল বলেন, আমাদের এই বান্দাইখাড়া হাটে অনেক দোকান আছে এ সবই অবৈধ ভাবে তৈরী, তাই আমিও বান্দাইখাড়া বর্ণিক সমিতি এবং হাট ইজারাদারের সাথে কথা বলে অনেক আগে ঘর করেছি। যদি সরকারের জায়গা প্রয়জন হয়, তাহলে আমি জায়গা ছেড়ে দিব। বান্দাইখাড়া বর্ণিক সমিতির সভাপতি শিশির শাহ্ বলেন, দোকান ঘর তৈরী হইছে এটা আমি জানি, তবে কিভাবে হইছে সে বিষয়ে আমার কিছইু জানা নেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি জানি হাটের জায়গায় যারা অবৈধ দোকান নির্মাণ করেছে তাদের দোকান ভেঙে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied