রূপগঞ্জে গৃহবধূ খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামে পারভীন আক্তার নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিরাজ আহম্মেদ ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে ২৫ বছর আগে মুশুরী গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। ২৭ মার্চ গৃহবধূ পারভীন আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দেবর রফিকুল ইসলামের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে রনি মিয়া (২২) পারভীন আক্তারকে বেদম প্রহার করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভীন আক্তারকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়। পারভীন আক্তারের মাথায়, কাঁধে ও হাত-পাসহ শরিরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার ভাই মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ