গোবিন্দগঞ্জে জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে ১১ জনকে সাজা প্রদান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এ বাজী ধরে জুয়া খেলার সময় ল্যাবট্যাপ, ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি সহ আটক ১১ জনকে আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এর আগে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুয়া, মাদক, ক্যাসিনো ও হ্যাকিংয়ের কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
দন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার ছেলে সহিদুল ইসলাম (২৬), বাদশা মিয়ার ছেলে সুমন (২৯), দুদু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), বাচ্চু মিয়র ছেলে ডাবলু মিয়া (২৬), সাইফুল ইসলামের ছেলে আপেল (২৩), মৃত ছাদেক আলীর ছেলে মিলন (২৫), মৃত আফজাল হোসেনের ছেলে এনামুল (২৮), পাশ্ববর্তী বাসুদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হাবিবুল (২৫), চন্ডিপুর গ্রামের ছেলে আব্দলু হাদী (৩২), দরবস্ত নায়া পাড়া গ্রামের মওদুদ সরকাররের ছেলে রানা সরকার (২৮) ও নারিছাগাড়ী গ্রামের কানু মিয়ার ছেলে নোবেল (২৯)।
এদের মধ্যে শহিদুল ইসলামকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ৭দিন, আব্দুল হাদী ও হাবিবুলকে ২১ দিন এবং রানা সরকারকে ৭দিন, অবশিষ্ট ৭জনের প্রত্যেককে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন জানান, আটককৃতরা নিজ অপরাধ স্বীকার করায় তাদের এ দন্ডাদেশ দেয়া হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied