ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পুলিশের দায়িত্বশীল ভূমিকায় গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের ৪ সদস্য গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৪-২০২৩ রাত ১০:০
বাংলাদেশের বিভিন্ন জেলায় গরুচোর দলের  সংঘবদ্ধ চক্রের ৪  সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।
 
গাইবান্ধার আইন শৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জন জীবন অস্থির করে তুলেছে ৷
 
বুধবার  (৫ এপ্রিল ) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। 
 
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।এতে ৪ টি বিভিন্ন সাইজের গরু সহ ৪ জন গরুচোর দলের সদস্য গ্রেপ্তার হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার  মোঃ সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু(১৯), রেজাউল শেখ(৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)। 
 
গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, সংঘবদ্ধ এই চক্র গরুগুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরুগুলো পাচার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার