ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: কিশোর গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ১:২৬
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১২ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ওই শিশুর পরিবার সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
অভিযুক্ত কিশোরের নাম ইমরান হোসেন ইমন। সে সিংগাইর উপজেলার পাচপাড়া ইউনিয়নের খোরশেদ আলী ওরফে শুকুর আলীর ছেলে।
 
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির মুখ চেপে ধরে এক প্রতিবেশীর বসত বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে যায় প্রতিবেশী কিশোর ইমরান হোসেন ইমন। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে থানায় মামলা করেন।
 
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার