ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশের প্রাপ্তি কেবল এক উইকেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ১:৩৫

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এদিন কেবল আইরিশদের ১ উইকেট সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা পারেননি এদিন আইরিশদের উইকেট নিতে।

গতকাল দ্বিতীয় দিনশেষে আয়ারল্যান্ড ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ২৭ রান। আজ তৃতীয় দিনে বাংলাদেশের থেকে ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। তবে শুরুর ঘন্টা খানেক বেশ দেখে শুনেই শুরু করেছিল আইরিশ দুই ব্যাটার হ্যারি টেক্টর এবং পিটার মুর।

তবে শরিফুল ইসলামের দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুর ফিরেছেন ১৬ রান করে। দলীয় ৫১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে আইরিশ ব্যাটাররা। তবে পঞ্চম উইকেট হারানোর পর দলের হাল ধরেন টেক্টর এবং লরকান ট্যাকার।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আইরিশদের দলীয় সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯২ রান। ক্রিজে ৪২ রানে অপরাজিত রয়েছেন টেক্টর এবং ট্যাকার রয়েছেন রানে অপরাজিত। বাংলাদেশের থেকে এখনো আয়ারল্যান্ড দল পিছিয়ে রয়েছে ৬২ রানে।

এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন মুশফিকুর রহিম।

এমএসএম / এমএসএম

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’