ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তরমুজ খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ,র‍্যাবের হাতে আটক অভিযুক্ত বৃদ্ধ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৫
চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খাজা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়াছ ফকির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খাজা মিয়া (৬০) ওই এলাকার মৃত রজব আলীর পুত্র।
 
র‌্যাব জানায়, ভুক্তভোগী কন্যাশিশু ৬ বছর বয়সী। সে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফকির এলাকায় মায়ের সঙ্গে থাকতো। আসামি খাজা মিয়া ভিকটিমের পাশের বাসায় ভাড়া থাকতো। গত ৪ এপ্রিল দুপুর ১২টার দিকে ভিকটিম তাদের ঘরের সামনে খেলা করছিল। এসময় খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দৌড়ে ঘটনাস্থলে এলে ধর্ষক খাজা মিয়া দরজা খুলে পালিয়ে যায়।
 
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। এবং র‍্যাবকে অবহিত করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। পরে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফকির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, তরমুজ খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামি খাজা মিয়া। ঘটনার পর পরই আসামি পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খাজা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত