ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ১০:২৩

করোনা মহামারীর কারণে বেড়েছে হোয়াটসঅ্যাপের ব্যবহার। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বর্তমানে ৮০০ মিলিয়ন মানুষ ব্যবহার করছেন। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। আর এতে করে ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যায় পড়ছেন। নতুন সমস্যাটি হলো হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যা কাজের সময় খুব ঝামেলার সৃষ্টি হয়। দেখে নিন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে-

হোয়াটসঅ্যাপ থেকে

হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করার জন্য প্রথমেই ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার হোয়াটসঅ্যাপ > সেটিংস > নোটিফিকেশনস সিলেক্ট করে ‘নান’ সিলেক্ট করুন। এর ফলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলে আর ফোনে কোন আওয়াজ হবে না। একই সঙ্গে ভাইব্রেশন, লাইট বন্ধ করে দিলে মেসেজ এলে ফোন ভাইব্রেট করা ও নোটিফিকেশন লাইট জ্বলা বন্ধ হয়ে যাবে। এছাড়াই হাই প্রায়োরিটি নোটিফিকেশন বন্ধ করে দিন। মেসেজ আইকনের নীচে গ্রুপ সেটিংস থেকে এই কাজ করা যাবে।

অ্যানড্রয়েড সেটিংস থেকে

অ্যানড্রয়েড সেটিংস থেকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বন্ধ করা যাবে। এই জন্য ফোনের সেটিংস ওপেন করে ‘অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন’ ওপেন করুন। এবার অ্যাপ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ বেছে নিন। ‘নোটিফিকেশন’ বিভাগে গিয়ে টার্ন অফ অল নোটিফিকেশন সিলেক্ট করুন।

ব্যাকগ্রাউন্ড ডেটা পার্মিশন

এছাড়াও চাইলে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা পার্মিশন ফিরিয়ে নিতে পারেন। এই জন্য ফোনের সেটিংস ওপেন করে ‘অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন’ ওপেন করুন। এবার পার্মিশনস এর মধ্যে গিয়ে মোবাইল ডেটা ডিসেবেল করে দিন।

মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকা বন্ধ হয়ে যাবে। ফলে অকারণে ফোনে নোটিফিকেশনের ঝামেলা থেকে রেহাই মিলবে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন