খানসামায় ডলার প্রতারক চক্রের মূল হোতাসহ সহযোগী আটক
দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতাসহ সহযোগী আটক।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) দুপুরে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন ডলার প্রতারক মো: আরিফুল ইসলাম (২৯)। তিনি আঙ্গারপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে। আটকের পর ভাবকি ইউপিতে নিয়ে আসার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলামের নেতৃত্বে দিবাগত রাতে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক হয়েছে খানসামা উপজেলার ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল হক শেফা (৪৫)। তিনি আঙ্গারপাড়া গ্রামের মৃত তবির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘মূল হোতা শেফা একাধিক মামলার আসামি। আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি। ডলার চক্রের মূল হোতাসহ সহযোগীকে আটক করেছি। তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।'
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied