নাচোলে রাসায়নিক সার ও বীজ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২২ -২৩ অর্থ বছরের খরিফ ১/২০২৩-২৪মৌসুমে পাট আঁশ ও উফশী রোপা আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, চারটি ইউনিয়ন ও নাচোল পৌরসভার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, ২০২২ -২৩ অর্থ বছরের খরিফ ১/২০২৩-২৪মৌসুমে পাট আঁশ ও উফশী রোপা আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য নাচোল উপজেলার মোট ৪১০০জন
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বরাদ্দকৃত সার-বীজ বিতরণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied