এমপি সাদেক খানের খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদেক খান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইফতারের টাকায় পাঁচ হাজার লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য সাদেক খান। বিশ্ব অর্থনীতির মন্দা, যুদ্ধ মোকাবেলায়, মানুষ কে, বাঁচাতে শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এমপি সাদেক খান।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তার নিজ কার্যালয়ে রায়েরবাজার সাদেক খান ফিলিং স্টেশনের পাশে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন তার ছেলে তরুণ প্রজন্মের আইকন, গরিব অসহায় মানুষের পরম বন্ধু অ্যাডভোকেট ফাহিম সাদেক খান এবং বেশ কয়েকজন কাউন্সিলর। কাউন্সিলর ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন আসিফ আহমেদ সরকার, ৩৩ নং ওয়ার্ড, শেখ মোহাম্মদ খোকন ৩৪ নং ওয়ার্ড, সৈয়দ হাসানুর ইসলাম রাষ্টন,৩২ নং ওয়ার্ড, সলিমুল্লা সলু ২৯ নং ওয়ার্ড, আরও উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত কাউন্সিলর সাথী আক্তার শাহিন, উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর রোকসানা আলম।
এসময় সাদেক খান বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীর উচিত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের একজন মানুষও যাতে অনাহারে না থাকে সেজন্যই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।তিনি বলেন, বিএনপি এবং তাদের দোসররা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্য মানবতার সেবার মাধ্যমেই এসব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।তিনি আরও বলেন, আমরা যদি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানব সেবা করতে পারি তাহলে আগামী নির্বাচনে এর সুফল পাবো।আবারও এ দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, তার হাতেই থাকবে বাংলাদেশ। খাদ্য দান কর্মসূচি আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় তিনি আরও বলেন,আমারা জনগণের যেকোনো দুর্যোগের মধ্যেও সবসময় জনগণের পাশে আছি আর জনগণের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied