ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ৭


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৪-২০২৩ বিকাল ৫:২৫
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে নারীসহ সাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
 
বুধবার রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবির একাদিক টিম। এসময় মাদক কারবারিদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন ও ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
 
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
আটককৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের চঞ্চল মিয়া, মানরা গ্রামের জীবন মিয়া, সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের শাকিল, সিংগাইর উপজেলার ব্রি-কালিয়াকৈর গ্রামের আব্দুর রাজ্জাক, হোসেন ওরফে রাকিব, বাইমাইল গ্রামের ববিতা আক্তার ও পারিল নওয়াদা গ্রামের সুজন।
 
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করা হয়। এসময় ৪০ গ্রাম হেরোইন ও ৮৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
 
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরা জামিনে বের হয়ে পুনরায় মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক চারটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার