ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মমিনুল-সজিব


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৬-৪-২০২৩ বিকাল ৫:২৭

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইজিংবিডি ডটকম-এর মো. মমিনুল হক খান সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন। 

বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল। 

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দপ্তর সম্পাদক মো. বেলাল শেখ (দৈনিক সকালের সময়)।নির্বাচিত সভাপতি মমিনুল হক খান বলেন, এই নতুন দায়িত্ব দেওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সব সদস্য, উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে ধন্যবাদ। বাঙলা কলেজ থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার হাতেখড়ি আর সমিতির এই পদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আগামী এক বছরে আগের তুলনায় আরও বেশি সবাইকে নিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারি, সেই লক্ষেই কাজ করবো

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সজিব বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সেবার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই। এ কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল