সুন্দরবন থেকে তিনটি নৌকাসহ বিষাক্ত ৩বস্তা শুঁটকি, ৪টি টোনাজাল জব্দ
সুন্দরবনের অভ্যন্তরে গোপনে তৈরি করা তিন বস্তা শুঁটকি, চারটি ব্যবহার নিষিদ্ধ টোনাজাল ও তিনটি ডিঙি নৌকা আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পূর্ব বিভাগের চারাখালি খালে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ অবৈধ কাজে জড়িত ৬ জেলে পালিয়ে যায় বলে বনবিভাগ জানিয়েছে।
বনবিভাগ জানায়, জেলেরা গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি মাছ ধরে তা বনের মধ্যে মাচা করে শুঁকিয়ে শুঁটকি তৈরি করে পাচার করছিল।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান জানান, বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খালে ৩টি জেলে নৌকা দেখতে পায়। এ সময় বনরক্ষীরা এগিয়ে গেলে নৌকা থেকে লাফিয়ে ৬ জেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে নৌকা তিনটিসহ নৌকায় থাকা ৩ বস্তা চিংড়ি শুঁটকি, ৪টি টোনাজাল জব্দ করা হয়।
এসিএফ জানান, জব্দ করা চিংড়ির শুঁটকি ও টোনাজাল রেঞ্জ অফিসে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পলাতক জেলেদের আটকে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied