সুনামগঞ্জ পৌর শহরে ঝগড়া থামাতে গিয়ে ১জন খুন ৩জন আটক
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় ২পক্ষের ঝগড়া থামাতে গিয়ে ৩য় পক্ষ এক ব্যাবসায়ী খুন হয়েছেন। মৃত ব্যক্তির নাম ফারুক মিয়া(৩২)সে নবীনগর পয়েন্টের মুদির দোকানদার। ঘটনাটি ঘটেছে ৬ই এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে। এঘটনায় ৩জনকে আটক করেছে সদর থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানাধীন নবীনগর পয়েন্টে জনৈক কাজল মিয়ার ওয়ার্কশপের সামনে সরকারি পাকা রাস্তার উপর এবং নবীনগর পয়েন্টের জামে মসজিদের সামনে রাস্তার উপরে।
অদ্য ০৬/০৪/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় সদর থানাধীন মাইজবাড়ী গ্রামের বাসিন্দা রুমান (২৪), পিতা ফজর আলী, এর টমটম গাড়ি ও বিবাদী নাজমুল (১৯) বনানী পাড়া এর টমটমের গাড়ির সাথে নবীনগর পয়েন্টে কাজল মিয়ার ওয়ার্কশপ দোকানের সামনে রাস্তার উপরে সংঘর্ষ হয়। এনিয়ে দুই ড্রাইভারের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরুহয়। এসময় স্থানীয় লোকজন উক্ত ঘটনা দেখে দুই ড্রাইভারের মধ্যপ মিল মিশ করে বিদায় করে দেয়। পরে নাজমুল তাহার টমটম গাড়ি নিয়ে নিজ এলাকা বনানী পাড়ায় গিয়ে অজ্ঞাতনামা ( ১০-১২) জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জতি হইয়া নবীনগর পয়েন্টে এসে টমটম গাড়ির ড্রাইভার রুমন মিয়াকে নবীনগর পয়েন্ট জামে মসজিদের সামনে রাস্তার উপরে পেয়ে অতর্কিতভাবে হামলা করে। এসময় রুমন মিয়ার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে কাঁটা রক্তাক্ত জখম করে।
ঐ সময় নবীনগর পয়েন্টের দোকানদার ফারুক মিয়া (৩২) পিতা ওয়ারিস আলী থানা সুনামগঞ্জ সদর উক্ত ঘটনা দেখে রুমন মিয়াকে বিবাদীদের হাত থেকে রক্ষা করতে গেলে বিবাদী নাজমুল মিয়া সহ অজ্ঞাতনামা (১০-১২) জন তার উপর অতর্কিতভাবে হামলা করে। হামলা করার একপর্যায়ে হামলাকারীরা দাড়ালো অস্ত্র ছুরি দিয়ে তাহার পিঠের মাঝখানের ডানপাশে দুইটি আঘাত করে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে । এসময় স্থানীয় লোকজন দেখে সঙ্গবদ্ধ হয়ে বিবাদীগণদেরকে ধাওয়া দিলে তারা ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। আঘাতপ্রাপ্ত ফারুক ও রোমনকে উদ্ধার করে স্থানীয় লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং রোমান মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত-রুমন মিয়া (২৪) পিতা ফজর আলী, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এবং
নিহত-ফারুক মিয়া (৩২) পিতা ওয়ারিশ আলী, সাং মাইজবাড়ি আল-হেরা থানা সুনামগঞ্জ সদর এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে সদর থানার অফিসার ফোর্স ঘটনাস্হলে পৌঁছে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং সাথে সাথে ৩ জনকে আটক করা হয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ তিন জনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবং মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা
ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ
বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত
নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা
পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১
প্রথমবার বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন কুমিল্লার ৬ এমপি
পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার লবণ উৎপাদন
নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত
মানিকগঞ্জে কাচ্চি ডাইনের খাবার খেয়ে তিনজন হাসপাতালে ভর্তি
Link Copied