ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডুসাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৭-৪-২০২৩ দুপুর ১১:৪০
৬ এপ্রিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাস্থ ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোশিয়েশন অব বাঁশখালী (ডুসাব)" এর ইফতার মাহফিল। 
 
বিকেল পাঁচটায় শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্য ঢাবিতে পড়ুয়া বাঁশখালীর ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা প্রদান করে বলেন, " ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া মানে একটা বিশাল গৌরবের বিষয়। তোমরা যারা ঢাবিতে পড়ছো, সবাই যেন পড়াশোনা শেষে নিজ জনপদের কল্যাণে আসো।" এছাড়া তিনি বিপদে-আপদে সংগঠনের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। 
 
ডুসাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেলের অধ্যাপক ও বাঁশখালী সমিতির সভাপতি ডাঃ আলমগীর চৌধুরী। তিনি ডুসাবকে ঢাকাস্থ বাঁশখালী সমিতির অবিচ্ছেদ্য অংশ অবহিত করে বলেন, "ঢাবিতে পড়ুয়া বাঁশখালীর ছাত্রছাত্রীরা চারদিকে এভাবে বিচরণ করছে, তা ডুসাবের ইফতারে না আসলে অজ্ঞাত থেকে যেতো"। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাবের সভাপতি জনাব তালুকদার মোঃ ফোরকান। তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি জনাব রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব তারেক আব্দুল্লাহ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক জনাব ফয়সাল মাহমুদসহ আরো অনেকে।
 
উল্লেখ্য যে, বাঁশখালী থানা থেকে ঢাবিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৩০ জন।

এমএসএম / এমএসএম

ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা