বরগুনায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক বয়স্ক নারী–পুরষকে ইফতার সামগ্রী বিতরণ করেন বরগুনার বেতাগী উপজেলার "কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার ( ৭ এপ্রিল) সকালে কাজিরাবাদ ইউনিয়নের কুমারখালী বাজারে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিজাম উদ্দীন , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, আ: রহিম, আরিফ হোসেন প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ৫০ সদস্য নিয়ে কাজ শুরু করি। কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। নিজ উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, এক কেজি খেজুর, ছোলা বুট, পিঁয়াজ এক কেজি,আলু ২ কেজি ,৫০০ গ্রাম ওজনের অরেঞ্জ ড্রিংকস পাউডার৷ রিনা বেগম বলেন, মোগ ঘরে তিন জন অসুস্থ রোগী মোরা এই ইফতার পাইয়া অনেক খুশি। মোরা সন্ধ্যার পরে রোজা খুলতে পারবো। গরিব মানুষ দেইখা ইফতার সামগ্রিক কেনা সম্ভব নয়।
কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপহার পেয়ে খুব খুশি ৭ নম্বর ওয়ার্ডের মারজানা বেগম। তিনি বলেন ‘কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা আমাগো লাইগা অনেক কিছু করতাছে। রোজার মধ্যে ইফতারের জিনিস পাতি দেয়। গত বছরও রোজার আগেই সব দিছে এইবারও পাইলাম।’
কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের এ সেচ্ছাসেবী সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি থেকে গত তিন বছরে বরগুনার বিভিন্ন জায়গায় মসজিদ, মাদরাসা ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied