মসজিদের উন্নয়নে ১০ লক্ষ টাকা অনুদান
সুনামঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বজার মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ১০(দশ) লক্ষ টাকা অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ জিয়াউল হক ও বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেনসহ তিনজনের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য এই বড় অংকের অমুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মার নামাজের পর বিন্নাকুলি বাজারের নব নির্মিত চলমান কাজের বাজার মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লীদের উপস্থিতিতে এই অনুদান প্রদান করা হয়। এসময় সেলিম আহমদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজ সেবক জিয়াউল হক, বালিজুরি ইউ/পি চেয়ারম্যান আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।
অনুদানকালে সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ বলেন পবিত্র রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের জন্য আমিও আমার সাথে আমার শ্রদ্ধাভাজন দুই ব্যাবসায়ী মিলে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। তিনি আরও বলেন যেহেতু বিন্নাকুলি বাজারে দূরদূরান্তর থেকে অনেক ব্যবসায়ীরা এবং ১০/১৫টি গ্রামের মানুষ এখানে জমায়েত হন এই মসজিদটি নামাজের জন্য খুবই জরুরী একটি স্থান। এখানে গ্রামের মুসল্লীরা নামাজ আদায় করবেন এটাই আমাদের বড় পাওয়া। তিনি আর বলেন বর্তমান সরকার সরাদেশে যে ভাবে উন্নয়ন করে যাচ্ছেন। আমরা যারা দলের সঙ্গে জড়িত আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারের পাশাপাশি তারই অংশ হিসেবে আমি এ জেলার অসহায় মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শের সপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছি। এছাড়াও তিনি সুনামগঞ্জ ১আসনের জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে নির্বাচনের অংশ গ্রহণ করবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied