উলিপুরে স্কাউটস দিবস পালিত
কুড়িগ্রামের উলিপুরে “স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্কাউট দিবস পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে স্কাউটস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উলিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গবার মোড় দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পৌর শহরের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটসের সদস্যবৃন্দ র্যালি করেন। র্যালি শেষে বাংলাদেশ স্কাউটস উলিপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, স্কাউটার হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সায়মা বিনতে আবেদিন, আফরোজা বেগম, শারমিন সুলতানা, পারভিন আক্তার ও মোর্শেদা আবেদীন প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied