১১ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব
করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে ১১টি দেশের ভ্রমণার্থীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। এ খবর দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। রোববার (৩০) থেকে এসব দেশের ভ্রমণার্থীদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেয়া হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থাটি।
কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এসব দেশের ভ্রমণার্থীরা সৌদি আরবে প্রবেশের পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
১১টি দেশের তালিকায় রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। করোনাভাইরাস মহামারীর কারণে এসব দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব।
সৌদি কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই ১১ দেশ থেকে ভ্রমণকারীরা সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হবে। সপ্তম দিনে তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক