চন্দনাইশে বিএনপির ১০ দফা দাবীতে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা বিএনপি,যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার দোয়া মাহফিল ও
বিদ্যুৎ,গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল বিকালে চন্দনাইশ পৌরসদরস্হ হাজির পাড়া এলাকায় চন্দনাইশ পৌর বিএনপির আহবায়ক মাহমুদুল হক মাহাদুর সভাপতিত্বে এই ইফতার মাহফিল ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.ক.ম মোজাম্মেল হক,নুরুল হুদা বাবর,সাবেক কাউন্সিলর নুরুল কবির,জয়নাল আবেদীন,সিরাজুল ইসলাম কোম্পানি,যুবদল নেতা শহীদুল ইসলাম,এডভোকেট আব্দুর রশীদ হিরু,বুলবুল ইসলাম হিরুসহ বিএনপি,যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন,মাহে রমজান মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়া কথা নয়। কিন্তু আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে,আমরা বাধ্য হয়েছি এই রমজান মাসেও আমাদের সাধারণ মানুষকে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন,খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন,আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার যে আন্দোলন,৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের যে আন্দোলন,সর্বোপরি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাকে আমরা চলমান রাখতে চাই, সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি। তিনি বলেন,আমরা আশা করবো,এই কর্মসূচিগুলোতে দেশে আপামর জনসাধারণ অংশ গ্রহণ করবেন। তাদের যে অধিকার,ভোট দেওয়ার অধিকার,তাদের যে অধিকার কথা বলার অধিকার,সেই অধিকারগুলোকে বাস্তবায়িত করার জন্য তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied