ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে: খন্দকার আবু আশফাক


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৮-৪-২০২৩ রাত ৯:১১
আওয়ামী লীগ হচ্ছে নিশিরাতের অবৈধ সরকার। এই নিশিরাতের অবৈধ সরকারকে টেনে হেচঁড়ে নামিয়ে পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বিদ্যুৎ, তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার দোহার উপজেলা বিএপির আয়োজনে উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থানকর্মসূচী অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
আবু আশফাক আরো বলেন, এ সরকার এই দেশের জনগনের সরকার নয়। কারণ এই সরকার এ দেশের জনগগণের ভোটে পাশ করেনি। তাই এই সরকার জনগণের দুঃখ কষ্ট বোঝে না, জনগণের মনের ভাব বোঝে না, তাই জোড় করে এই সরকার ক্ষমতায় টিকে রয়েছে।
 
আশফাক বলেন, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু নিয়ে গেছে ৪০ হাজার কোটি টাকায়। তাহলে বাকি ৩০ কোটি টাকা কোথায়। এই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের টাকা চুরি করে আজ বিদেশে বেগমপাড়া বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই এখন সময় হয়েছে আন্দোলনের মাধমে এই সরকারের পতন ঘটানো।
 
এ সময় জয়পাড়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা জিএস সেন্টু ভূইয়া এর সঞ্চলনায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, বাংলাদেশ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, দোহার উপজেলা বিএনপির সভাপতি ও বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মেছের, উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ, যুগ্ন-সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলীসহ উপজেলা বিএনপির সকল সহযোগি অঙ্গ-সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির