ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

১৬টি মাদক মামলার আসামী এরা: জামিনে বের হয়েই শুরু করেন মাদক কারবার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ১২:০
মানিকগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ লক্ষ ৭০ হাজার টাকার হেরোইনসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এরা জামিনে বের হয়েই পুনরায় মাদক কারবার শুরু করেন। রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মোঃ আরশেদের ছেলে মোঃ সালমান (১৯) ও সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার মৃত আওলাদের ছেলে মোঃ কালাম (৩৬) একই উপজেলার নয়াডাঙ্গী এলাকার মৃত ছলিম বেপারীর ছেলে মোঃ কুদ্দুস বেপারী (৫৭), গোবিন্দল এলাকার রাজা মিয়ার ছেলে মোঃ হারুন (৫৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা (সুরন্ডি) এলাকার মোঃ আমিজ উদ্দিনের ছেলে মোঃ রাজু (৩০), সিংগাইর উপজেলার রায়দক্ষিন এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে মোঃ চান মিয়া (৩৭)।
 
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার স্যারের নির্দেশনায়, গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ ৭০,০০০ টাকা মূল্যের ৫৭ গ্রাম হেরোইন। তিনি আরো জানান, এরা এলাকার চিহ্নিত মাদক কারবারী, এদের বিরুদ্ধে আদালতে ১৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি ও সিংগাইর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা