ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় বিধবা বোনের জমি দখলে নিতে আপন ভাই-বোন কর্তৃক হামলার অভিযোগ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ১২:৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবার সম্পত্তির দখল নিতে ভাই এবং নয় বোনের শত্রু হলো আপন এক বোন।তাকে এবং তার মেয়েকে ছোট বোন ও তার স্বামী মিলে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা করে রক্তাক্ত ও জখম করিয়েছে বলে অভিযোগ এনে কোর্টে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মা ও মেয়ে।
 
গত ২৪শে মার্চ শুক্রবার আনোয়ারা উপজেলার বরুমছড়া বৈগ্যার বাড়ি ৮নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ভিকটিমের বাড়ির গাছের ডালপালা কাটতে গেলে ডালপালাগুলো ভিকটিম কুড়িয়ে এনে নিজ বসত ভিটায় স্তূপ করে রাখলে সেই ডালপালার জন্য এই ঘটনা ঘটে।
 
পরিবারে পুরুষ সদস্য ও ছেলে সন্তান না থাকায় তাদের উপর ভূমিদস্যুরা এমন জোর খাটাচ্ছে  বলে নাসিমা আক্তার অভিযোগ করেন।এজহারে উল্লেখিত আসামি ছোট বোন শাহীনা আক্তার(৩৫)স্বামী সাদ্দাম হোসেন(৪৫) মোঃ আরিফ(২৬) জেসমিন আক্তার (২১) ও মোঃ আলী(২৭) মিলে ভিকটিমের অনুপস্থিতিতে দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের দামি মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে।নাসিমা আক্তার ফিরে এসে ঘরের আসবাবপত্র এই অবস্থা দেখে ছোট বোন শাহিন আক্তার কে জিজ্ঞেস করলে সে স্বামী সহ মারমুখী হয়ে তেড়ে এসে তুমুল ঝগড়ার একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে দেখে নেয়ার হুমকি দেন।ভিকটিম বিষয়টি আনোয়ারা থানা কে লিখিতভাবে জানান।
 
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,গত ২৪শে মার্চ শুক্রবার পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ভিকটিমের ভিটে বাড়ির গাছের ডালপালা কাটতে গেলে সেই ডালপালা ভিকটিম কুড়িয়ে এনে নিজ বসত ভিটায় স্তূপ করে রাখলে আসামিগণ হঠাৎ করে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের উপর হামলা হয়।পরে আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম কোর্টে মামলা দায়ের হয়।আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার