চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চুয়াডাঙ্গায় পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের শুরু থেকেই যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৪ টায় জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে যুবলীগের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের এই সঙ্কটকালে গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাই দেশব্যাপী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রত্যোকে নিজ নিজ এলাকায় যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। চুয়াডাঙ্গা যুবলীগ আগেও মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে।’এ সময় উপস্থিত ছিলেন
জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ। যুবলীগ নেতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিপ্লব হোসেন, বিপুল জোয়ার্দ্দার,ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, ছরো,জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, সাবেক সদস্য ইমরান ফেরদৌস, জাহাঙ্গীর আলম টিলু প্রমু
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied