আনোয়ারায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মো. জাহেদুল আলম (২১) ও মো. নুরুল আবছার (২০) এবং শনিবার দুপুরে তৈলারদ্বীপ ব্রীজ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মো. রহিম শেখ (৩৩)কে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বখতিয়ার রোডের বোয়ালিয়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দুইজনই উপজেলার জুঁইদন্ডী এলাকার।
আনোয়ারা থানা পুলিশের উপ সহকারি পুলিশ পরিদর্শক মো. শাহেদ হোসেন বলেন,গতকাল ৮ এপ্রিল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তৈলারদ্বীপ ব্রীজের উত্তর মাথায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী একটি সিএনজি যোগে আসা রহিম শেখ (৩৩)কে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার কৃত রহিম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিজাম কান্দি গ্রামের শাহজাহান শেখের পুত্র।শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied