কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি আইয়ুবের মায়ের ইন্তেকাল
গাজীপুরের কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল হক চৌধুরী আইয়ুবের মাতা অজুফা চৌধুরী (৭০) আজ দুপুরে ১১.৩০ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।মরহুমার মৃত্যু কালে এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার ( ৮ এপ্রিল) বিকেলে মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত। মরহুমার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ।
মরহুমার জানাজা নামাজে শরিক হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, কাপাসিয়া ডিগ্রী কলেজে ক্রীড়া শিক্ষক আনোয়ার সাদেক জামান সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা জানাজা নামাজে অংশ নেন।
জানাজার নামাজ শেষে মিয়া বাড়ি পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
Link Copied