সাবেক প্রতিমন্ত্রী,উপজেলা আওয়ামীলীগ সভাপতির ভোট নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বহিস্কারের দাবিতে মানববন্ধন
ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সম্মুখে রাস্তার উপর নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহেআলম আকন, শাহআলম হাওলাদার, ,মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি সোহাইব খান,থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জামাল হোসেন হাওলাদার ,থানা কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইজুল ইসলাম শিবলু, বায়েজিদ সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া একই দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, মহিপুর আওয়ামীলীগ, ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ,ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে,গত নির্বাচনে রাতে ভোট অইয়া গেছে এবং বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুব তালুকদারের বেফাস মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুসে ওঠে নেতাকর্মীরা। ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক রুমানকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন মাহবুবুর রহমান।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied