ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উন্নত ডাউয়াবাড়ীর সংস্কারক অ্যাডভোকেট মশিউর


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ২:৫৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তার কোল ঘেঁষা ইউনিয়ন ডাউয়াবাড়ী। নদীবিধৌত এলাকা হওয়ায় প্রতিবছরই বন্যার কবলে পড়ে সেখানকার অধিকাংশ মানুষ। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে সেই ডাউয়াবাড়ী ইউনিয়ন এবারে লালমনিরহাট জেলার মধ্যে ৩য় স্থান অধিকার করেছে এবং হাতীবান্ধা উপজেলার মধ্যে ১ম স্থান অধিকার করেছেন।
২০২১ সালের ২৬ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান। তিনি দায়িত্ব গ্রহণের পর এক বছরের মধ্যেই হাতীবান্ধা উপজেলার বারো ইউনিয়নের মধ্যে একটি অন্যতম উন্নত ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে।সম্প্রতি এলাকার মানুষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন,ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি। চলমান উন্নয়নের ধারাবাহিকতায় মসজিদ নির্মাণ, কবরস্থান সংস্কারসহ জনসেবার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে প্রশংসা ভাসছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান। কয়েকদিন আগে ডাউয়াবাড়ী ইউনিয়নের আফছার হাজীর মসজিদ সংস্কারের জন্য সিমেন্ট, খানাবাড়ী মসজিদ সংস্কারের জন্য,দোলাপাড়া কবরস্থান সংস্কারের জন্য ইট এবং উত্তর ডাউয়াবাড়ী মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে টাকা প্রদান করেন।খানাবাড়ি মসজিদের মুসল্লীরা বলেন, অ্যাডভোকেট মশিউর রহমান চেয়ারম্যান হওয়ার পর আমরা বন্যার পূর্বাভাস পেয়ে ক্ষতির পরিমাণ কমাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে আসার মাধ্যম পেয়েছি। তিস্তা পাড়ের কয়েকজনের সাথে কথা বলে জানাগেছে, বন্যার সময় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন এবং এলাকার উন্নয়নে মশিউর রহমান চেয়ারম্যান নিরলসভাবে কাজ করে আসছে।

এমএসএম / এমএসএম

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯