ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা  সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৪-২০২৩ রাত ১১:১৭

৯ই-এপ্রিল ২০২৩ রোজ  রবিবার ১৭ই রমজান বিকাল ৩ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন মুক্তিযুদ্ধের স্বপক্ষের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে, “পবিত্র মাহে রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান লায়ন নুরুল ইসলামের সভাপতিত্বে  কার্যকরি সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ আবুল বাশার মজুমদার এবং মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলাম বলেন আমরা সাংবাদিক আমাদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে আমাদের প্রকৃতভাবে কাজ করে যেতে হবে কোন অপসংবাদিকতার স্থান জাতীয় সাংবাদিক সংস্থায় হবে না। তিনি আরো বলেন সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতার উপর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে শুধু সাংবাদিক নামধারী হলে হবে না সংবাদ লেখা জানতে হবে, এবং প্রকৃত ঘটনাও উদঘাটন করে তারপর সঠিক তথ্য দানের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে তাহলে একজন সাংবাদিকের সাংবাদিকতার সার্থকতা আসবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা-২ (ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধান উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য এম. জি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও সংস্থার উপদেষ্টা মোঃ নূর হাকিম। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রায় এক ঘন্টার একটি প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ নুর হাকিম । 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান  আনোয়ারুল হক, রেজাউল হাবীব রেজা, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব এম এ আকাশ, লায়ন হেলাল উদ্দিন হিলু, মেছ মাউল আলম মোহন, এ বি এম সোবহান হাওলাদার, মনির হোসেন, সহকারী মহাসচিব শেখ জিললুর রহমান মিলন, আঃ রহমান, শফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, জহিরুল ইসলাম বাবু, সহ-অর্থ সম্পাদক রাসেল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক মিরাজ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সরকার জামাল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা।

উক্ত অনুষ্ঠানে সংস্থা'র কেন্দ্রীয় নির্বাহী নেতৃবৃন্দ এবং সকল বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংস্থা'র চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ১০১ সদস্য বিশিষ্ট ২০২৩ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষনা করেন। সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আজীমুদ্দিন মোনাজাত পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর