ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:৫

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল মেধা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে রাজধানীর তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে ‘সায়েন্স ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) কলেজ ক্যাম্পাসে এ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন।

বিজ্ঞান মেলায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট পাঁচটি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল নবম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ‘হাইড্রোইলেকট্রিসিটি জেনারেটর’ ও ‘গ্রিন এনার্জি সিটি’, সপ্তম শ্রেণির ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’, ষষ্ঠ শ্রেণির ‘অ্যাগ্রিকালচারাল গ্রিনহাউস’ এবং চতুর্থ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি ‘ভলকানো’। এসব প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা জলবিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি, পানি পরিশোধন প্রক্রিয়া, আধুনিক কৃষি প্রযুক্তি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো অত্যন্ত সাবলীলভাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরে প্রশংসা কুড়ায়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, পাঠ্যবইয়ের চার দেয়ালের বাইরে এসে বাস্তবমুখী চিন্তা এবং হাতে-কলমে গবেষণার মাধ্যমেই শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ঘটে। ক্ষুদে শিক্ষার্থীদের এই বৈজ্ঞানিক উদ্ভাবন প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের সন্তানেরা বিশ্বমানের বিজ্ঞানী হয়ে গড়ে উঠতে সক্ষম। অংশগ্রহণকারী সকল উদ্ভাবক শিক্ষার্থীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়ে তিনি নিয়মিত বিজ্ঞানচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব ও বিজ্ঞানভাবনা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

এমএসএম / এমএসএম

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা